Friday, August 10, 2018

17 Motivational Quotes to Inspire You to Be Successful




Successful people don’t become that way overnight. What most people see at a glance—happiness, wealth, a great career, purpose—is the result of hard work and hustle over time.

Related: 5 Characteristics of Highly Successful People 

To be successful, you have to use each day as an opportunity to improve, to be better, to get a little bit closer to your goals. It might sound like a lot of work—and with a busy schedule, next to impossible. But the best part is, the more you accomplish, the more you’ll want to do, the higher you’ll want to reach. So as long as you have the hunger for success, you will always have the power within you to achieve it.Use your ambition, drive and desire—along with these 17 motivational quotes—to make it happen.


1. Your limitation—it’s only your imagination.


2. Push yourself, because no one else is going to do it for you.


3. Sometimes later becomes never. Do it now.

4. Great things never come from comfort zones


5. Dream it. Wish it. Do it.





The Winning Mentality | Powerful Bangla Motivational Video


Thursday, July 26, 2018

সফলতার চাবিকাঠি এবং কিছু ফেক্টর!!



এই পৃথিবীতে সেই মানুষগুলোই বেশি সফল হয় যারা জন্মগত ভাবে কিছু ফেক্টর পরিবার, সমাজ ও রাষ্টের মাধ্যমে পেয়ে থাকেন। আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন এটা একটা বেশ বড়সড় লটারি। সাধারণভাবে বললে তৃতীয় বিশ্বে এবং অবশ্যই বাংলাদেশে- জন্মের সাথে সাথে আপনার ভবিষ্যৎ জীবনের গতিপ্রকৃতির একটা বড় অংশই নির্ধারিত হয়ে যায়। আপনি ভবিষ্যতে কি অর্জন করবেন, কি হবেন- এটা আপনার জন্মের সাথে খুব গভীরভাবে সম্পর্কিত। আপনি কোন পরিবারে জন্মেছেন, কোন শহরে জন্মেছেন, আপনার আত্মীয় স্বজন, মামা-চাচা কে এর প্রভাব বলে শেষ করা যাবে না।

বিল গেটসের কথাই ধরুন- তিনি একটা ধনী পরিবারে জন্মেছিলেন, ভাল স্কুলে পড়েছেন, দুনিয়ার মাত্র যে কয়েকটা স্কুলে তখন বাচ্চারা কম্পিউটার ব্যবহার করত সেসব স্কুলগুলোর একটাতে পড়াশোনা করেছেন । ধীরে ধীরে কম্পিউটার প্রোগ্রামিং এর প্রতি তার আগ্রহ তৈরি হয়। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের খুব কাছেই ছিল তার বাসা। ফলে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে গিয়ে দীর্ঘ সময় ধরে প্রোগ্রামিং করতে পেরেছেন। হার্ভার্ডে ভর্তির আগেই তিনি প্রায় আট-দশ হাজার ঘণ্টা প্রোগ্রামিং করেছেন। কোন সন্দেহ নেই যে বিল গেটস অত্যন্ত পরিশ্রমী এবং মেধাবী ছিলেন, কিন্ত এর পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু ফ্যাক্টর, যেমন- তার জন্মের সময়কাল,পরিবার, ইউনিভার্সিটির পাশে বাসার অবস্থান, বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের প্রভাব- এগুলোর কোন একটাকে বাদ দিলেই হয়ত আজকের বিল গেটসকে পাওয়া যাবে না।

আপনি জীবনে যাই অর্জন করে থাকুন না কেন , আপনার চেয়ে আরও মেধাবী- সম্ভাবনাময় মানুষদের কেউ কেউ মাটি কাটে, রিকশা চালায়। খুব অল্প কিছু মানুষই (আমার ধারণা ২% বা এরও কম), তাদের জন্মপরিচয়, পরিবেশ এর প্রভাবকে অতিক্রম করতে পারেন, সাধারণ পরিবারে জন্মগ্রহণ করে অসাধারণ কিছু করতে পারেন। অন্য বেশীরভাগ মানুষ জানতেই পারেন না আসলে তারা কি পছন্দ করেন, তাদের হাতে কি কি সুযোগ ছিল, এর মধ্য থেকে তারা কি কি বেছে নিতে পারতেন। নিজের সম্ভাবনা সম্পর্কে জানা এবং এ থেকে ভাল কিছু করার জন্য প্রথমেই যে শক্তিশালী কল্পনা শক্তির প্রয়োজন, সেটা তৈরি হবার আগেই আমরা ক্যারিয়ারের পথ বেছে নেই।

নিজের পছন্দ-অপছন্দ সম্পর্কে জানতে পারা এবং জেনেশুনে সচেতন ভাবে কিছু একটা স্থির করতে পারার সৌভাগ্য তৃতীয় বিশ্বে খুব কম মানুষের হয়। এমনকি ডাক্তার-ইঞ্জিনিয়ার বা যারা সো কল্ড নামিদামী মানুষ, তাদের অনেকেই কেবল প্রচলিত ধারণার বশবর্তী হয়েই জীবনের বা ক্যারিয়ার এর দিক ঠিক করেন। সাধারণ পরিবারে জন্মেছেন এমন বেশীর ভাগ মানুষই হাতের সামনে যা পায় তাকেই সম্বল হিসেবে আঁকড়ে ধরে বড় হন। তাদের অনেকেই পরিবারের হাল ধরার জন্য বেঁচে নিতে হয় চাকরির পথ। তখন ছোট একটা চাকরি বড় রকম সম্বল মনে হয়। হয়তবা তাদের অনেকই আরেকটু ভেবে চিন্তে বা সময় নিয়ে বা সফলতার যে কোন একটি ফ্যাক্টরের সাহাজ্য নিয়ে পা বাড়ালে জীবনে আরো বড় কিছু করার সুযোগ তৈরি হতো। আগের সময়ে অনেকে বাদাম বা চিগারেট বিক্রি করে পড়াশুনা করে এই সমাজে সফল হয়েছেন, তখন মেধা্র বাঁজারে বর্তমান সময়ের মতো মা-চাচা বা অর্থের প্রাদূর্ভাব বা প্রভাব ছিলনা।

আপনি দেখবেন সমাজে আজ যাদের সম্পর্ক আছে উচ্চ শ্রেণীদের সাথে , তারাই আজ সফল। কিভাবে তারা সফল হচ্ছে সেটা এখন কোন মুখ্য বিষয় নহে। সফলতার চাবি চলে গেছে সেই মানুষদের কাছে, যাদের আছে অর্থের প্রাচুর্য,ক্ষমতা, মামা-চাচা কিংবা রাষ্ট পক্ষের মানুষ। সফলতার সংজ্ঞা আজ তারাই নিজের মতো করে তৈরি করতে পারতেছে, যেটা হয়তোবা আপনি অনেক চেষ্টা করেই তৈরি করতে পারবেন না কারন আপনার সেই রকম সফলতা তৈরি করার মতো ফ্যাক্টর গুলো নাই।

আপনি যদি তথাকথিত সফলদের মধ্যেও পৌঁছে যান, এরপরেও আপনার জীবনে নিয়তির বিরাট ভুমিকা আছে। দেখবেন আপনার কোন একটা কাছের বন্ধু, যিনি হয়ত আপনার সাথেই পড়াশোনা করেছেন, আপনার চেয়ে সামান্য কিছুটা কম বা বেশী মেধাবী,ছোটখাট কিছু ক্ষেত্রে তিনি আপনার চেয়ে একটু ভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন। পাঁচ বছর পর দুইজনের ক্যারিয়ার, জীবন, ভবিষ্যৎ যেন পুরোপুরি বদলে গিয়েছে।

আপনি শতভাগ, এমনকি দুইশ ভাগ চেষ্টা করেও কোন একটা কাজ করতে পারবেন না, হয়ত ব্যর্থ হয়ে আপনি চেষ্টা করতে থাকবেন এবং এর চেয়েও ভাল কিছু করতে পারবেন- কিন্ত নিয়তি আপনার সাথে লেগেই থাকবে। কোনটাতে আপনি সফল হবেন, কীসে ব্যর্থ হবেন এটা যেন একটা লটারি, আল্লাহ-র হাতে আছে এর চাবিকাঠি (নিয়তির ধর্মীয় দিক নিয়ে আলোচনা করা এর উদ্দেশ্য না, শুধু প্রভাবটা বুঝাতে চাইলাম)।

তবে উপরওয়ালা কি দিয়েছে বা কি দিচ্ছে সেটাই নিয়ে সন্তুষ্ট থাকুন, আল্লাহ যা করেন বা করবেন, ভালোর জন্যই করবেন। তবে চেষ্টা চালিয়ে যেতে হবে, জীবন থেমে থাকার জন্য নয়।

‘আত্মবিশ্বাস’ই সফলতার চাবিকাঠি

জীবনে চলার পথে সবাইকে নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেতে হয়। কখনও বন্ধুত্ব শেষ হতে যায়, আবার কখনও কাছের মানুষ সারাজীবনের জন্য দূরে চলে যায়। তখন এই পৃথিবীতে নিজেকে অনেক একা লাগে। নিঃসঙ্গ মনে হয়। এই মুহূর্তে কেউ কেউ নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেন। এ সময় কেউ অপরাধের দিকে পা বাড়ান। আর কেউবা বেছে নেন আত্মহত্যার পথ। কিন্তু জীবনের প্রতিটি ক্ষেত্রে বিশেষ করে পড়াশোনা কিংবা ক্যারিয়ারে সফলতার অন্যতম চাবিকাঠিই হলো আত্মবিশ্বাস। কেবল এর বলেই মানুষ কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারে।

অনেকে আছেন যারা আত্মবিশ্বাসের অভাবে নিজেকে সঠিকভাবে তুলে ধরতে পারেন না। সেক্ষেত্রে জেনে নিন কিছু টিপস যা আপনার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।

আশাবাদী হওয়া
পড়াশুনা কিংবা ক্যারিয়ার যে কোন ক্ষেত্রেই নিজের সম্পর্কে উচ্চ ধারণা পোষণ করুন। সবসময় ভাববেন, যে কোন কঠিন কাজ হোক না কেন আপনার দ্বারাই তা করা সম্ভব।  ভুল করেও মনে হতাশা স্থান দিবেন না। এমনকি হতাশাগ্রস্ত ব্যক্তি বা বস্তুর সংস্পর্শ থেকেও নিজেকে দূরে রাখুন। দেখবেন নিজের সম্পর্কে ধারণাটাই আপনার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে ।

দুর্বলতা সম্পর্কে জানুন
নিজের শক্তিশালী এবং দুর্বল দিকগুলো জানতে পারলে এর উন্নয়ন ঘটানো সম্ভব। কাজেই সবার আগে নিজেকে সম্পূর্ণভাবে জানার চেষ্টা করুন। এতে এমনিতেই আত্মবিশ্বাস বাড়বে। নিজেকে সঠিকভাবে জানতে না পারলে আপনার ভেতরের সুপ্ত প্রতিভা কখনই জেগে উঠবে না।

17 Motivational Quotes to Inspire You to Be Successful

Successful people don’t become that way overnight. What most people see at a glance—happiness, wealth, a great career, purpose—is t...